ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, ভগবদ পরিকল্পনাতেই, সুস্থ্য ও শক্ত হয়ে জন্ম গ্রহণ করে। যখন প্রকৃতিতে স্বাভাবিক পরিক্রমা ও ছন্দের পতন ঘটে তখনই মানুষ তার জীবনধারাকে নূতন ভাবে পুনর্নবীকরণের স্বাভাবিক শক্তি বা ক্ষমতা হারিয়ে ফেলে। শারীরিক এবং নৈতিক অতিরিক্ততার জন্য যে পরিশ্রমের চাপ ও শারীরিক ক্ষতি হয় - সেটাই পরিশেষে বিশৃঙ্খলা এবং অসুখ-বিসুখ হয়ে শরীরে প্রবেশ করে এবং শরীরের স্বাভাবিক ধারাকে ব্যাহত করে। আরােগ্য লাভের থেকে প্রতিরােধ করা অবশ্যই ভাল। এমন কি জন্মসূত্রে কেউ যদি কোন দুর্দশা নিয়ে জন্মায়, তাহলে প্রকৃতজাত সহজ লভ্য পদার্থকে যতটা সম্ভব ততটা ব্যবহার করে বা কাজে লাগিয়ে সেই অসুবিধাকে দূর করা যায় বা কিছু পরিমানে নিয়ন্ত্রন করা যায়।
প্রকৃতির নিয়মকে পৰ্যবেক্ষণ করে স্বাস্থ্য সম্পর্কে সুনিশ্চিত হওয়া যায়। তাদের আইন লঙ্ঘন করাটাই জীবনে দুঃখ-কষ্ট এবং অসুখ বিসুখের মত উপযুক্ত শাস্তি রূপে আঘাত হানে। প্রকৃতিতে, অসুখ-বিসুখ সৃঙ্কিারী ধ্বংসাত্মক বীজানু অপেক্ষা স্বাস্থ্য-সম্পর্কিত, মানসিক ও ভাবাগত মঙ্গল সাধনের বীজ অনেক অনেক বেশী ভাবে পরিব্যাপ্ত। সেইজন্য এই বীজাণুগুলি অস্বাস্থ্যকর জিনিষের সঙ্গে লড়াই করে তাদের উপর উজ্জ্বল স্বাস্থ্যের আশীর্বাদ প্রদান করতে পারে, যদি তা সমৃদ্ধ হবার সুযােগ ও উৎসাহ সহ তা প্রয়ােগ করে। বিচার - বুদ্ধি সম্পন্ন আত্ম-সতর্কতাই হলাে – পূজা। স্বাস্থ্যের আবশ্যিক তত্ত্বাবধান একটি স্বাধীন, সক্রিয়, অর্থবহ, পরিপূর্ণ জীবনের নিশ্চিন্ততা দেয়, কিন্তু নিত্যকার অসুখ মানুষকে কষ্টায়ক, অথর্ব, নির্ভরশীল, অন্যের অনুগ্রহের পাত্র করে তােলে।
নানারকম অসুখের এবং খাদ্য ও স্বাভাবিক চিকিৎসা দ্বারা তাদের নিরাময় হবার হাজারাে প্রবদ্ধের অবদান রয়েছে। তা যদি রােজকার জীবনে কাজে লাগানাে যায় তাহলে তা সাধারণ লােকের তথা পন্ডিত ব্যক্তিদেরও প্রচুর কাজে আসবে -কারণ কোনরকম ডাক্তারি চিকিৎসা ছাড়াই শুধুমাত্র যথাযথ খাদ্যভ্যাস ও নিয়ন্ত্রিত জীবন ধারা যে রােগকে অরােগ্য করে তুলতে পারে । স্বাস্থ্য এবং শারীরিক শক্তি নষ্ট হয়ে গেলে আবার ফিরিয়েও আনা যায়। ব্যবহারিক উপযােগিতার জন্য বইটি সাধারণ লােকের কাছে নিঃসন্দেহে একটি বর—শুধু তাই নয়, প্রাকৃতিক চিকিৎসকের কাছেও এটি একটি মূল্যবান পথপ্রদর্শক স্বরূপ।
আমাদের দেশে এবং বিদেশে আরােগ্যসূচক বিজ্ঞানের পরিসীমায় প্রাকৃতিক নিরাময় একটি বিশেষ স্থান করে নিয়েছে। ঔষধহীন নিরাময় ব্যবস্থার প্রধান প্রচারকেরা তাদের আরােগ্য ব্যবস্থায় এমন কিছু অন্তর্ভুক্ত করেছেন - যার মধ্যে প্রাকৃতিক পদার্থ ছাড়া অন্য কিছুর মিশ্রন নাই, এ কথা বলা যাবে না। প্রাকৃতিক নিরাময় তার সঠিক প্রযােগ দ্বারা এমন অদ্ভুত পরিবর্তন আনতে পারে যে, এই চিকিৎসায় যে সত্য সর্বত্র বিরাজমান তা হচ্ছে—প্রকৃতি একাই আরােগ্যলাভের শক্তি ধারণ করে। এই প্রণালীতে চিকিৎসা ব্যবস্থার বড় একটা প্রতিষ্ঠান নেই। সেইজন্য অনেক রােগী এর সুবিধা গ্রহণ করতে পারে না। ভবিষ্যতের জন্য অপরিমেয় মূল্যবান এই ধারায় তাদের চিকিৎসা।
0 Comments